জীবিত ধরার চেষ্টা করলেই আত্মঘাতী হচ্ছে সন্ত্রাসীরা: আইজিপি




জীবিত ধরার চেষ্টা করলেই আত্মঘাতী হচ্ছে সন্ত্রাসীরা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ সন্ত্রাসীদের জীবিত ধরার চেষ্টা করলেই তারা আত্মঘাতী হচ্ছে।
রোববার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘আন্তদেশীয় অপরাধ : সার্ক প্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
দুই সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার পুলিশ সুপার সমমর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা তাদের জীবিত ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আত্মঘাতী হয়েছে।’ তিনি বলেন, দুই সপ্তাহ ধরে সিলেট ও মৌলভীবাজারে চলা অভিযানে ১৪ জন নিহত হন। তাঁদের ১১ জনই আত্মঘাতী হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও জঙ্গি আস্তানা আছে এবং সেসব জায়গায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে। তবে সাধারণ মানুষের সমর্থন না পেলে পুলিশের পক্ষে জঙ্গিবাদবিরোধী অভিযান চালানো সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ কে এম শহীদুল হক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, চিফস অব পুলিশ সম্মেলনে এ ব্যাপারে প্রতিবেশী দেশগুলো একমত হয়েছে। বাংলাদেশে শনিবার থেকে শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সম্মেলনেও দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।
সম্মেলনে পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর ইব্রাহীম ফাতেমী বলেন, উপমহাদেশে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো খুব তৎপর রয়েছে। তারা দেশের ভেতর ও বাইরে থেকে মতাদর্শগত এবং আর্থিক সহযোগিতা পাচ্ছে।
আন্তর্জাতিক এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Comments

Popular posts from this blog

হস্তমৈথুনের ফলে কতো ক্যালোরী খরচ হয় ?

the mountain festival